ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন

পাইকগাছায় গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


 

পাইকগাছায় গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন

খুলনা: গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়। কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান গাছের গায়ে পেরেক দিয়ে বিলবোর্ড ও ফেস্টুন স্থাপন করছেন। গাছে পেরেক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এই মানসিকতা থেকে সরে আসতে হবে। এব্যাপারে তিনি সামাজিকভাবে সকলকে সচেতনতা বৃদ্ধি আহ্বান জানান।

পাইকগাছা উপজেলা পরিষদ সংলগ্ন বিভিন্ন স্থানে প্রধান সড়ক সংলগ্ন গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এসব কথা বলেন। গাছ সুরক্ষায় গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ দেশের ২৮টি জেলায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি পালন করে আসছে বন বিভাগ।

এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হক, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পিআইও রাজিব বিশ্বাস, অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আনসার কোম্পানির কমান্ডার আবু হানিফ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, দ. সনাতনকাটি নবায়নের সভাপতি মামনুর সরদার, হড়িয়া সভাপতি মিজানুর রহমান, বাতিখালী সেক্রেটারি জামিনুর ইসলাম, হরিদাস কাটি হালিম সরদার, প্রশান্ত, পৌর আনসার কমান্ডার মো. ফয়সাল সরদার, রশীদ সহ আনসার ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন স্থানে পেরেক দিয়ে আটকানো বিলবোর্ড, ফেস্টুন অপসারণ করা হয়।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:০০:৩৫   ২৫৩ বার পঠিত  |               







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ