ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ডাকাতি ও হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

আমতলীতে ডাকাতি ও হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


আমতলীতে ডাকাতি ও হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

বরগুনা: আমতলীর পৌরসভার ফায়ারা সার্ভিসের সামনে থেকে মঙ্গলবার গভীর রাতে আন্তজেলা ডাকাত দলের সদস্য ৩টি হত্যা ও ২টি ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এবলাস (৪০) ও তার সহযোগী আন্তজেলা ডাকাত দলের আরেক সদস্য ৪টি ডাকাতি মামলার দুর্ধর্ষ পলাতক আসামী সামসুল হক (৪৬) কে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। এবলাস আমতলীর কুকুয়া ইউনিয়নের
আমড়াগাছিয়া গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের ছেলে। তার নামে আমতলীসহ বিভিন্ন থানায় ৩টি হত্যা ও ২টি ডাকাতি মামলা রয়েছে।

সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তার সহযোগি সামসুল হক পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের আমজেদ চৌকিদারের ছেলে। তার নামে মহিপুর কলাপাড়া ও তালতলীসহ বিভিন্ন থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে। মঙ্গলবার গভীর রাতে এবলাস ও সামসুল হক একটি অটো রিকসা যোগে পটুয়াখালির দিকে যাচ্ছিল। আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে আঞ্চলিক মহাসড়কে চেক পোষ্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, এবলাস ও সামসুল হক নামে দুর্ধর্ষ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এর
মধ্যে এবলাস একজন ভয়ংকর খুনি এবং ডাকাত। তার নামে ৩টি খুনসহ ২টি ডাকাতি মামলা রয়েছে সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সামসুল হকও একজন ভয়ংকর আন্তজেলা ডাকাত দলের সদস্য। মহিপুরসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা রয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:০৭   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ