ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


 

৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাবনা: চাটমোহরে খেলার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শমসের আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। এ ঘটনায় রাতেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির পর প্রতিবেশী (সম্পর্কে দাদা) শমসের আলী ওই শিশুকে খেলার প্রলোভন দেখিয়ে তার নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে ওই বৃদ্ধ শিশুটিকে তার ছেলে হাশেম আলীর ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

এ সময় শিশুটি চিৎকার দিলে লোকজনের ভয়ে পালিয়ে যায় শমসের আলী। এরপর ওই শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বললে এলাকার লোকজন জড়ো হয়ে বৃদ্ধ শমসের আলীকে মারধর করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শমসের আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৪৩   ১৬১ বার পঠিত  |               







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অন্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম



আর্কাইভ