![]()
পটুয়াখালী: কলাপাড়ায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র মো. তৌহিদুর রহমান মিলনায়তনে সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু বক্তব্য রাখেন। এসময় সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইব্রাহীম হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন গণমাধ্যম কর্মী ফোরকানুল ইসলাম। ইফতার দোয়া মোনাজাতে কলাপাড়া প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩০ ৩৭৪ বার পঠিত | ● ইফতার ● কলাপাড়া ● প্রেসক্লাব