ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে জলাতঙ্কে ৯ বছরের শিশুর মৃত্যু

বাউফলে জলাতঙ্কে ৯ বছরের শিশুর মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


বাউফলে জলাতঙ্কে ৯ বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালী: বাউফলে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ইসমাইল ফরাজী (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ইসমাইল বাউফলে জলাতঙ্কে শিশুর মৃত্যু ও কালিশুরী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানাগেছে, ১ মার্চ ইসমাইলকে একটি কুকুরের কামড় দেয়। অসচ্ছলতার ও অসচেতনতার কারণে ইসমাইলকে নিয়ে তার পরিবার চিকিৎসকের শরণাপন্ন হয়নি। গত শুক্রবার থেকে ইসমাইল অস্বাভাবিক আচরণ ও বারবার বমি করতে থাকে। তার মুখ থেকে অনবরত লালা বের হতে থাকে। পরদিন শনিবার সন্ধ্যায় ইসমাইল মারা যায়।
পরিবারের বরাত দিয়ে কালিশুরী বাজারের ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ মঞ্জু বলেন, শনিবার দুপুরের পর থেকে ইসমাইল জ্ঞান হারিয়ে ফেলে। তার শরীর নীল হয়ে যায়। কুকুরে কামড় দেওয়ার পর ইসমাইলকে হাসপাতালে না নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়।
জলাতঙ্কে আক্রান্ত হয়ে শিশু ইসমাইলের মৃত্যু নিশ্চিত করেছেন বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪১   ৩১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ