ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতা বহিষ্কার

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতা বহিষ্কার


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


কলাপাড়ায় স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতা বহিষ্কার

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার মহিপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নং লতাচাপলি ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ আল-আমিন হোসেন বিপ্লব ও ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

রবিবার (২৩ মার্চ) জেলা স্বেচ্ছাসেবক দলের প্যাডে দপ্তর সম্পাদক মো: আতিকুল ইসলাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আল-আমিন হোসেন বিপ্লবকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
অপরদিকে ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ রয়েছে বহিষ্কৃত ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ ৫ ই আগস্ট সরকার পতনের পরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে একটি ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি ইউনিয়নের দায়িত্বশীল কয়েকজন সিনিয়র নেতার নাম ধরে এবং ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ জিহাদীকে মারধরের কথা বলতে শোনা যায়। সরকারি কাজে বাধাসহ, সালিশ বাণিজ্য, চাঁদাবাজি সহ বিস্তর অভিযোগ রয়েছেন তার বিরুদ্ধে।

অপরদিকে ৭ নং লতাচাপলী ইউনিয়নের বহিস্কৃত স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন হোসেন বিপ্লবের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। এর আগেও তার একটি মাদকের কথোপকথন’র অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িতর সুস্পষ্ট অভিযোগে লতা লচাপলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল-আমিন হোসেন বিপ্লবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কোন দুষ্কৃতিকারীর স্থান হবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৩০:৫৮   ৫২১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ