ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাতের আঁধারে নদী তীরে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তির অর্থদণ্ড

রাতের আঁধারে নদী তীরে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তির অর্থদণ্ড


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


রাতের আঁধারে নদী তীরে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তির অর্থদণ্ড

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে রাতের আঁধারে আন্দারমানিক নদীর তীরে পতিত খাস জমিতে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে মো. রাজন শেখ (৩৫) নামের একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার রাত ৯ টায় (২৩ মার্চ) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে আন্দারমানিক নদীর তীরে ব্রিক ফিল্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

ইয়াসীন সাদেক জানান, অবৈধভাবে বিনা অনুমতিতে নদীর পাড় থেকে এক্সকেভেটর মাধ্যমে মাটি কাটার অপরাধে এক্সকেভেটর ড্রাইভার মো.রাজন শেখকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (ঙ) ১৫ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে জরিমানার টাকা তাৎক্ষণিক দেওয়ায় তাকে প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারী সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত আসামি রাজন শেখ জানান, একই উপজেলার বালিতলী ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন ভেকু দিয়ে নদী ও নদী তীরের চর থেকে মাটি কেটে বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি সরবারাহ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:০১:৩২   ৪৭৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ