![]()
চট্টগ্রাম: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডের চার হাজার নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে।
দোহাজারী পৌরসভা এলডিপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজী ইউচুফ সওদাগরের পরিবারবর্গের সৌজন্যে দোহাজারী পৌরসভা এলডিপির পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকালে পৌরসভার চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লেয়াকত আলী।
এসময় উপস্থিত ছিলেন মরহুম হাজী ইউচুফ সওদাগরের সন্তান বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন, মো. আলমগীর ও দিদারুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভা এলডিপির সদস্য সচিব আবু নাছির মো. সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য নাছির খান, হারুন, এলডিপি নেতা ইব্রাহিম, কামাল, যুবদল নেতা শহিদুল ইসলাম রিপন, মহিউদ্দিন, নাছির, জুয়েল, নাছির, পৌরসভা গনতান্ত্রিক ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলমগীর, শ্রমিক দল সভাপতি মো. আনিছ, আরিফ, মনসুর, রুবেল, সুমন, ইকবাল হোসেন।
সোমবার উদ্বোধনী দিনে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৩৫০জনকে এই উপহার প্রদান করা হয়। মঙ্গলবার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এবং বুধবার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এই উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান মুহাম্মদ জামাল উদ্দিন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৫৩:২০ ২০৩ বার পঠিত | ● ঈদ উপহার ● এলডিপি ● চন্দনাইশ ● দোহাজারী ● বিতরণ