ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ধর্ষক সন্দেহে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গণপিটুনির প্রতিবাদে সভা

ধর্ষক সন্দেহে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গণপিটুনির প্রতিবাদে সভা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


ধর্ষক সন্দেহে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গণপিটুনির প্রতিবাদে সভা

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার বিটঘরে ধর্ষক সন্দেহে আব্দুল খালেক নামে এক যুবকটি বুদ্ধিপ্রতিবন্ধী। তাকে ধর্ষক সন্দেহে গণপিটুনি দেয়া হয়েছে। সেই প্রতিবন্ধীছেলেটি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  বিটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বিটঘর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বিটঘর বাজার পদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিটঘর গ্রামের, এনামুল ইসলাম, মাসুক মিয়া, ইকবাল হোসেন, মোঃ দুলাল, জেসমিন আক্তার, ইয়াছমিন আক্তার, ফাতেমা বেগম, সাজেদা বেগম, রোজিনা আক্তার শেফালি আক্তার প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আব্দুল খালেক একজন বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন চোর সন্দেহে তোফাজ্জলকে হত্যা করা হয়েছিলো, ঠিক তেমনি বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুল খালেককে গত ১৯শে মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে ঢেকে এনে ধর্ষক সন্দেহে স্থানীয় ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেয়। তারা বলেন, ঐদিন স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেককে ছাত্র-জনতার গণপিটুনি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে তুলে দেয়। বর্তমানে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুল খালেককে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

এব্যাপারে বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর জানান, ঐদিন ধর্ষণ চেস্টার ঘটনাটি শুনে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই ছাত্র-জনতা খালেককে ধরে এনে গণপিটুনি দেন। বিষয়টি নিয়ে ধোয়াশা আছে। আমি চাই প্রশাসনের তদন্তের মাধ্যমে সঠিক ঘটনাটি বেরিয়ে আসুক।

উল্লেখ্য, গত ১৯শে মার্চ বুধবার বিটঘর গ্রামের জান্নাতুল মাওয়া নামে ৭ বছরের শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে একি প্রতিবেশী আব্দুল খালেকের বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঐদিন সন্ধ্যায় খালেককে বাড়ি থেকে বিটঘর ইউনিয়ন পরিষদে এনে স্থানীয় ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেককে ছাত্র-জনতার গণপিটুনি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারন করে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে তাকে তুলে দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৪৫   ১৭৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ