ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে চুরি ও হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করে মালিক ফিরিয়ে দিলো পুলিশ

পিরোজপুরে চুরি ও হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করে মালিক ফিরিয়ে দিলো পুলিশ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


পিরোজপুরে চুরি ও হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করে মালিক ফিরিয়ে দিলো পুলিশ

পিরোজপুর: পুলিশের সহায়তায় চুরি, হারিয়ে যাওয়া মোবাইল ফোন, মোটরসাইকেল ও বিকাশের টাকা উদ্ধার।পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এর দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মুকিত হাসান খাঁনের তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক উদ্ধারকৃত এসব মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছেন।

রবিবার (২৩ মার্চ) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত মালিকদের কাছে এসব মালামাল বুঝিয়ে দেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পরে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পিরোজপুর জেলার বিভিন্ন সময় বিভিন্ন থানার হারানো মোবাইল ও বিকাশের টাকা সংক্রান্ত জিডি সমূহ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হারানো বিভিন্ন ব্র্যান্ডের ৩৫ টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ভুল নম্বরে চলে যাওয়া বিকাশের ৪ হাজার ৫০০ টাকা, ০১টি মোটরসাইকেল এবং ০২টি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক অ্যাকাউন্ট) উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে রয়েছে আই ফোন,ভিভো,রেডমি, স্যামসাং,রিয়েলমি,অপোসহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন রয়েছে।

এ গুলোর মধ্যে পিরোজপুর সদর থানায় ১২টি জিডি, ইন্দুরকানি থানায় ০৩টি, ভান্ডারিয়া থানায় ০৬টি, মঠবাড়িয়া থানায় ০৯টি, নাজিরপুর থানায় ০৩টি, কাউখালী থানায় ০১টি এবং নেছারাবাদ থানায় ০১টি জিডি হয়েছিল।

এছাড়া গাজীপুর জেলার গাছা থানার তারাগাছ এলাকা থেকে জনৈক সাজু বিশ্বাস (৩৭) পিতা আব্দুল কুদ্দুস, সাং-তারাপুর,থানা: কুমারখালী,জেলা:-কুষ্টিয়া এর ব্যবহৃত ইয়ামাহা এফ জেড ভার্সন-৩, কালো রঙের ১৫০ সিসির ০১টি মোটরসাইকেল গত ২৩ সেপ্টেম্বর হারিয়ে যায়।

পিরোজপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শিকারপুর লাশ কাটা ঘরের সন্নিকটে পরিত্যক্ত জায়গা থেকে উক্ত মোটর সাইকেলটি উদ্ধার করে মূল মালিক সাজু বিশ্বাসের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মুকিত হাসান খান জানান, আমাদের এরকম উদ্বারজনিত কার্যক্রম অব্যাহত থাকবে। পিরোজপুর জেলা পুলিশ সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাবে। যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ জনগণের পাশে থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩৭   ২১১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ