ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

কুষ্টিয়া: ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজেলা বিএনপির এক নেতার বাড়ি থেকে ২টি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলি সহ বিএনপির ২ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সোমবার (২৪ মার্চ) ভোররাতে উপজেলার আড়কান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকৃকতরা হলো. ভেড়াামরা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই বিএনপি নেতা কাকন। তবে রোকনের পরিবার দাবী, ষড়যন্ত্রমুলক ভাবে প্রতিপক্ষ রাজনৈতিকরা এমনটি ঘটিয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ৮টা থেকে উপজেলার আড়কান্দি এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনার অভিযোগ ওঠে।

এরপরই বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। অগ্নি সংযোগ করে ৩টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেলে। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে সোমবার ভোররাতে সেনাবাহিনী’র চৌকষ একটি দল অভিযান চালায় ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন’র বাড়িতে। এসময় বাড়ি তল্লাশি করে ২টি দেশীয় অস্ত্র, তাজা গুলি উদ্ধার করে। আটক করা হয় বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন এবং তার ভাই কাকন কে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির আহাবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন’র উপর গত ৩০ অগাষ্ট হামলা চালায় প্রতিপক্ষ রাজনৈতিকরা।  পরিকল্পিত ভাবে আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে রোকন ও বিএনপি নেতাদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে।

এন আর

বাংলাদেশ সময়: ১৮:০৪:১১   ৩৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ