ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ট্রলার ভর্তি তরমুজ ডাকাতি আহত ৮, নিহত ১

ট্রলার ভর্তি তরমুজ ডাকাতি আহত ৮, নিহত ১


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 ট্রলার ভর্তি তরমুজ ডাকাতি আহত ৮, নিহত ১

 

পটুয়াখালী: বাউফলের তেঁতুলিয়া নদীতে তরমুজভর্তি ট্রলারে ডাকাতির সময় স্থানীয় লোকজনের পিটুনিতে নিহত ডাকাতে পরিচয় পেয়েছে বাউফল থানা পুলিশ। প্রযুক্তির ব্যবহার করে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

এ ডাকাতির ঘটনায়  শনিবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের কপালবেরা গ্রামের তরমুজচাষি মো. শহিদুল ইসলাম (৫৮) বাদী হয়ে সাত-আটজন অজ্ঞাত ব্যক্তির নামে বাউফল থানায় ডাকাতি মামলা দায়ের করেছে।

নিহত ওই ডাকাতের নাম মো. কবির(৩৫)। বাবার নাম মফিজল ব্যাপারী, মায়ের নাম জাহানারা বেগম। ভোলা সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের ৫ নং ওয়ার্ডে তাঁর বাড়ি।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান,প্রযুক্তির মাধ্যমে নিহত ডাকাতের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আজ রোববার লাশের ময়না তদন্ত শেষে বিকেলের দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে গলাচিপার চরকাজল থেকে শহিদুল ইসলাম ১০ হাজার তরমুজ নিয়ে চাঁদপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে তেঁতুলিয়া নদীর বাউফলের তালতলী মোহনা এলাকায় পৌঁছালে সাত-আটজনের সশস্ত্র একটি ডাকাত দল একটি ট্রলার নিয়ে তরমুজভর্তি ট্রলারটিকে ধাওয়া করে। একপর্যায়ে ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তাঁরা তরমুজের ট্রলারের নিয়ন্ত্রণ নেন।

এ সময় ডাকাতেরা ট্রলারের চালকসহ ট্রলারে থাকা তিনজনকে কুপিয়ে আহত করেন। তাঁরা এক ডাকাতকে জাপটে ধরে চিৎকার দিলে স্থানীয় লোকজন লাঠেসোটা নিয়ে নদীর তীরে চলে আসে ।এ সময় সঙ্গীয় ডাকাত পালিয়ে যায়। নদীর তীরে আসা ডাকাতের পরিচয় পেয়েই হামলে পরে একাকাবাসি পিটুনি দেয়। খবর গুরুতর আহত ডাকাতসহ ট্রলারের লোকজনকে উদ্ধার করে পুলিশ।

গুরুতর আহত ডাকাতকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা দেড়টার দিকে সে মারা যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন,‘ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আর নিহত ডাকাতের পরিচয় পাওয়া গেছে। তদন্তে ও অন্য ডাকাতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। তবে এরা তেঁতুলিয়া নদীতে জলদস্যু হিসাবে পরিচিত। এরা সবাই ভোলার জেলার। বাউফলের কতিপয় দুষ্ট শোর্চ হিসাবে কাজ করে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:০৪   ১৩৯ বার পঠিত  |