ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা বাবুল মিয়া আটক

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা বাবুল মিয়া আটক


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা বাবুল মিয়া আটক


পটুয়াখালী: কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আ.লীগ নেতা মো.বাবুল মিয়া (৫৭) কে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে পৌরশহরের ইসলামপুর এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।

কলাপাড়া উপজেলা বিএনপি’র কার্যালয় ভাংচুর সম্পর্কিত বিষয়ে মামলা থাকায় তাকে আটক করা হয়। বিএনপির অফিস ভাংচুর হামলার ঘটনায় ৫ আগস্ট পরবর্তী মামলাটি দায়ের করা হয়েছিল।

মো.বাবুল মিয়া নীলগঞ্জ ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বলে জানা গেছে এবং তিনি নীলগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আ.লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের ভাতিজা।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, তাঁর বিরুদ্ধে বিএনপি’র কার্যালয় ভাংচুরের মামলা রয়েছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:২৫:২৯   ৭০৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ