ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় প্রধান আসামী আটক

স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় প্রধান আসামী আটক


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

 

হাতিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় প্রধান আসামী আটক

নোয়াখালী: হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় উক্ত মামলার প্রধান আসামী লাবলুকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলা সদর ওছখালী থেকে আটক করা হয়।

আটক লাবলু উপজেলার নলচিরা ইউনিয়নের দাসের হাট গ্রামের মহি উদ্দিনের ছেলে। এর আগে এই ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে ভোক্তভোগীর পিতা বাদী হয়ে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। তাতে আসামী করা হয় উপজেলার নলচিরা ইউনিয়নের দাসের হাট গ্রামের মহি উদ্দিনের ছেলে মো: লাবলু, সাহাব উদ্দিনের ছেলে মো: হাসান ও একই এলাকার মঞ্জু মাঝির ছেলে রুবেল উদ্দিনকে।

লেখিত অভিযোগে জানাযায়,  মেয়েটি বিদ্যালয়ে আসা যাওয়ার সময় প্রায় উত্যাক্ত করা হতো। এই বিষয়ে সামাজিক ভাবে বিচার চাওয়া হলে ক্ষিপ্ত হয়ে উঠে অভিযুক্তরা। রাতে প্রাকৃতিক কাজে ঘরের বাহিরে এলে পিছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে তারা। এতে লজ্জায় অপমানে বিষপানে আত্মহত্যার চেষ্ঠা করে ১০ শ্রেণীর এই ছাত্রী। মুমুর্ষ অবস্থায় সেই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার ২০ (মার্চ) ঘটনাটি ঘটে নোয়াখালী হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে।

এই বিষয়ে ভুক্তভোগীর পিতা জানান, মেয়েকে উত্যাক্ত করার বিষয়ে সামাজিক ভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে তারা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। অভিযুক্ত তিনজন এলাকায় অনেক অপকর্মের সাথে জড়িত। তিনি আরো জানান, তার মেয়ে  খুবই অসুস্থ্য। সে মানসিক ভাবেও ভেঙ্গে পড়েছেন।

হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ভোক্তভোগী স্কুল ছাত্রীর পিতা থানায় একটি অভিযোগ দিয়েছে। সেই অভিযোগ মামলা হিসাবে গ্রহন করা হয়েছে। এস আই মো মিনহাজুল আবেদিন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আজ মামলার প্রধান আসামীকে আটক করে। অন্য আসামীদের আটকে অভিযান অব্যাহত আছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:২২:৪৮   ৩৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ