ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সুজানগরের কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

সুজানগরের কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনা: সুজানগরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৫মার্চ)  উপকারভোগী কৃষক-কৃষাণির হাতে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।

 

২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে  এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।

 

অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার  মোহাম্মদ ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার  জাহিদ  হোসেন, উপসহকারী  উদ্ভিদ সংরক্ষণ  কর্মকর্তা  আলমগীর  হোসেন, উপ সহকারী কৃষি অফিসার পার্থ প্রতিম রায় ও সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, উপজেলার ৪০০০ জন  কৃষক-কৃষাণীকে বিনামূল্যে  এ সার ও বীজ দেওয়া হচ্ছে।  আর প্রত্যেক কৃষক ৫ কেজি উন্নত জাতের আউশ ফসলের বীজের সাথে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:৫৮   ৩৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ