ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ

লালমোহন পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


লালমোহন পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ

ভোলা: লালমোহন পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে দশ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয় এই চাল বিতরণ কার্যক্রম। লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট ৪ হাজার ছয়শত একুশ জনকে দশ কেজি করে ভিজিএফ এর এই চাল দেওয়া হবে। পৌরসভা কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক শাহ আজীজ ।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেনসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উদ্বোধন শেষে নিজে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক শাহ আজীজ।

এইচএল/আর

 

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪৫   ২০৭ বার পঠিত  |