ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ঈদ যাত্রা নিবিঘ্ন করতে পুলিশ, ট্রাফিক ও সেনাবাহিনীর টহল

ভূঞাপুরে ঈদ যাত্রা নিবিঘ্ন করতে পুলিশ, ট্রাফিক ও সেনাবাহিনীর টহল


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫


 

ভূঞাপুরে ঈদ যাত্রা নিবিঘ্ন করতে পুলিশ, ট্রাফিক ও সেনাবাহিনীর টহল

টাঙ্গাইল: ভূঞাপুরে ঈদ যাত্রা নিবিঘ্ন করতে পুলিশ, ট্রাফিক ও সেনাবাহিনীর যৌথ টহল বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভূঞাপুরের বিভিন্ন স্থানে তারা চেকপোস্ট বসিয়ে গাড়ির ফিটনেস, লাইসেন্স, বাইকারদের হেলমেট পরীক্ষা করতে দেখা গেছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে।

টাঙ্গাইলের এলেঙ্গা-ভূঞাপুর-যমুনা সেতু পূর্ব ও তারাকান্দি-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকা- রোধে ভূঞাপুর আর্মি ক্যাম্পের প্রায় ৪০ জন সেনা সদস্য দায়িত্বরত আছেন।

পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের এই যাত্রা যাতে সুখকর হয়, সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সব বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ি চালনা, অধিক গতিতে গাড়ি চালনা, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানো, অযথা লেন পরিবর্তন ও ক্লান্তি নিয়ে গাড়ি চালানো হতে বিরত থাকার অনুরোধ করছে।

এ ছাড়া মহাসড়কের দুইপাশে যাতে ভাসমান দোকান স্থাপনের মাধ্যমে রাস্তা সংকীর্ণ না করা হয়, সে বিষয়ে এলেঙ্গা-ভূঞাপুর-যমুনা সেতু পূর্ব ও তারাকান্দি-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত সকল বাজার ব্যবসায়ীদের বিশেষ অনুরোধ জানাচ্ছে।

ভূঞাপুর আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট সায়েম খান আলিফ জানান, ঘরমুখী মানুষের ঈদযাত্রায় বিঘ্ন ঘটে, এমন পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে সেনাবাহিনী তার ম্যাজিস্ট্রেসী ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে। ‘সমরে ও শান্তিতে সর্বত্র দেশের তরে’ এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকতে বদ্ধপরিকর।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:০৭   ৩৫১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ