![]()
বরগুনা: তালতলীতে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে লাউপাড়া বাজার নামক স্থানে বিএনপির কর্মী রিপন মৃধা ও রাজিব ফকির গ্রুপের মধ্যে এসংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫জন কর্মী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে তালতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নৌ-বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাত ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার লাউপাড়া বাজারের অটোরিকশা স্ট্যান্ড দখলে নিতে বিএনপি’র কর্মী রিপন মৃধা ও রাজিব ফকিরের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলছিলো। এর জের ধরে গতকাল রাতে রিপন মৃধা ও রাজিব ফকিরের সাথে বাগবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটে। সংঘর্ষে ধারালো রামদা ও দায়ের কোপে রিপন মৃধা (৩৫), জলিল মৃধা (৩৫), তারেক গাজী (২৭), রাজিব ফকির (৩২), সুজন (৩৬)। আহতরা সবাই তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা। আহতদের ৪জনকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মুমুর্ষ অবস্থায় রিপন মৃধাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আহত রিপন মৃধা অভিযোগ করে বলেন, স্থানীয় দুই জন আটো রিকশা চালকের সাথে সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব হয়। এঘটনায় সমাধান করতে গেলে রাজিব ফকিরের নেতৃত্বে আমাদের উপর হামলা চালায়।
অভিযোগ অস্বীকার করে রাজিব ফকির বলেন, অটোরিকশা চালকদের কাছে রিপন মৃধার গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। এ নিয়ে রিপন মৃধা ও অটোরিকশা চালকের মধ্যে বাকবিতন্ডা চলছিলো। এসময় আমি তাদের সমাধানের চেষ্টা করলে আমার উপর রিপন মৃধার নেতৃত্বে হামলা চালায়।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. সাইয়্যেদি হাসান সোহাগ বলেন, গুরুত্বর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, সংঘর্ষেও খবর পেয়ে পুলিশ এবং নৌ-বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনো কোন মামালা হয়নি। মামলা হলে তদন্দত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৩:৫০:৪৬ ২৬৮ বার পঠিত | ● আমতলী ● আহত ● দুই গ্রুপ ● সংঘর্ষ