ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চাঁদা না পেয়ে বিদ্যুত কর্মীকে পিটিয়ে জখম

চাঁদা না পেয়ে বিদ্যুত কর্মীকে পিটিয়ে জখম


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


চাঁদা না পেয়ে বিদ্যুত কর্মীকে পিটিয়ে জখম

পটুয়াখালী: বাউফলে চাঁদা না দেওয়ায় হেলাল উদ্দিন হাওলাদার নামের এক পল্লী বিদ্যুত কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দেওপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় পল্লী বিদ্যুত কর্মী হেলাল উদ্দিনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হেলাল উদ্দিন বরিশালের উজিরপুর পল্লী বিদ্যুতের মিটার রিডার হিসেবে কর্মরত আছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, প্রায় চার মাস আগে হেলাল উদ্দিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন দেওপাশা গ্রামের এনামুল গং। দাবীকৃত চাঁদার টাকা পরিশোধ না করায় দেওপাশা বাজারে হেলাল উদ্দিন খানের মালিকানাধীন একটি দোকান ঘরের ভাড়াটিয়া ব্যবসায়ী আনিস সিকদারকে জোড়পূর্বক নামিয়ে দিয়ে তালা ঝুলিয়ে দেন এনামুলরা।

শুক্রবার রাত নয়টার দিকে হেলাল উদ্দিন তার বৃদ্ধ বাবা আনোয়ার হোসেনকে নিয়ে চাচাতো ভাই মজনু হাওলাদারের বাসায় যান। এসময় এনামুল দলবল নিয়ে হেলাল উদ্দিনের কাছে ফের চাঁদা দাবী করে। তখন কথাকাটির এক পর্যায়ে হেলাল উদ্দিনকে বেধড়ক লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়। এসময় আমার ও আমার সেবিকা স্ত্রীর ঈদের বেতন বোনাসের প্রায় আড়াই লাখ ছিল পকেটে । মারধর করে এই টাকা ছিনিয়ে নিয়েছে এনামুলরা। হেলাল হাওলাদারের ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হেলাল উদ্দিনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এ অভিযোগ অস্বীকার করে এনামুল হক বলেন, হেলাল হাওলাদারের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে কথাকাটাকাটি ও হাতাহাতরি ঘটনা ঘটেছে। বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪৬:২৯   ৩৪৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ