ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে যুবক মিন্টিজের চোখ উপড়ানো ঘটানায় গ্রেপ্তার ১

চরফ্যাসনে যুবক মিন্টিজের চোখ উপড়ানো ঘটানায় গ্রেপ্তার ১


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


চরফ্যাসনে যুবক মিন্টিজের চোখ উপড়োনো ঘটানায় গ্রেপ্তার ১

ভোলা: চরফ্যাসনে চুরির অভিযোগ তুলে সাজাহান মিন্টিজ নামের এক যুবকের গণধোলাই দিয়ে চোখ উৎপটনের ঘটনায় মো.সাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এঘটনায় গত ৮ মার্চ ভুক্তভোগী মিন্টিজের মা নুরভানু বাদী হয়ে এজাহার নামীয় ৭ জন ও অজ্ঞাত ৫ জনকে আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের খবরে অভিযুক্ত মুলহোতা সাকিবসহ আসামীরা পালিয়ে থাকার পর  শুক্রবার সকালে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের পাঙ্গাসিয়া লঞ্চঘাট থেকে র‌্যাব-৮ এর একটি দল তাকে গ্রেপ্তার করে ডিবিতে হস্তন্তর করেছে বলে দক্ষিণ আইচা থানার ওসি এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সাকিব নজরুল নগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওলানা লোকমান হোসেনের ছেলে।
জানাযায়,গত ২ মার্চ নজরুল নগর ইউনিয়নের আরকলমী গ্রামে সাজাহান মিন্টিজ নামের এক যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে মাঝের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও নজরুল নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা লোকমান হোসেনে ছেলে ছাত্রদল নেতা মো. সাকিব ও চর কলমী ইউনিয়নের বিএনপির ৮ ওয়ার্ড কমিটির সভাপতি পল্লি চিকিৎসক জাহাঙ্গীরসহ তাদের দলবলরা তাকে ধাওয়া করে প্রতিবেশী জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করেন।

পরে ওই যুবককে স্থানীয় বারেক ফরাজীর বাড়ির পুকুর পাড়ে নিয়ে গণধোলাই দিয়ে হাত-পা ভেঙ্গে দেয় এবং দু’টি চোখ তুলে দিয়ে পুকুরের পাড়ে ফেলে রেখে যায়। ওইদিনই স্থানীয় গ্রাম পুলিশ মো.সোরহাব হোসেনসহ তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে পাঠান।পরে চরফ্যাসন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, মামলা দায়েরের পর ওই মামলাটি ডিবিতে হস্তার করা হয়েছে। আসামীরা পলাতক থাকার পর মূল আসামী সাকিবকে র‌্যাব গ্রেপ্তার ডিবিতে হস্তান্তর করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৮:২৩   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ