ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে রঞ্জু হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ভূঞাপুরে রঞ্জু হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


ভূঞাপুরে রঞ্জু হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

টাঙ্গাইল: ভূঞাপুরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যার প্রতিবাদ, গ্রেফতার ও বিচারের দাবীতে শনিবার (২৯ মার্চ) মানববন্ধন করেছে এলাকাবাসী।

টাঙ্গাইলে বাসাইলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী রঞ্জু হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিচার দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করে স্বজন ও এলাকাবাসী। শনিবার বেলা ১১ টায় যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে বাগবাড়ি বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়। বক্তব্য রাখেন, রঞ্জুর বাবা আব্দুর রাজ্জাক, চাচী শিউলি আক্তার জুঁই, মোস্তাক, নূরী আক্তার, আব্দুল আউয়াল প্রমুখ।

বক্তারা বলেন, খুনের ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের মাদকাসক্ত ফরিদ খানকে তার পরিবার চিকিৎসার জন্য টাঙ্গাইলের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। তারা গত ২২ মার্চ বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী রঞ্জুসহ কয়েকজন বাসাইল উপজেলার কাশিল এলাকায় মাদকাসক্ত ফরিদ খানকে আনতে গেলে তাদের উপর হামলা চালানো হয়।

এসময় রঞ্জু গুরুতর আহত হয়। তাকে প্রথম টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। ২৩ মার্চ বিকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নূরী বাদি হয়ে ৬ জনকে আসামি করে বাসাইল থানায় মামলা দায়ের করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫৬:০৬   ৩৮৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ