![]()
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র মাহেরমজান উপলক্ষে অসচ্ছল/কর্মহীন পরিবহন ও রিক্সা শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ। এসময় ঈশ্বরগঞ্জ উপজেলায় অসচ্ছল, কর্মহীন ২০০ রিক্সা শ্রমিক ও ১০০ পরিবহন শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, রমজানে পরিবহন ও রিক্সা শ্রমিকরা অনেক কষ্ট করে থাকেন। তারা সবসময়ই মানুষের সেবা দিয়ে থাকেন। তাই তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক তাজুল ইসলাম রয়েল, রিক্সা চালক সমিতির সভাপতি মিনার আহমেদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ রুহুল আমীন রিপন, সদস্য আরিফুল হক, রাকিবুল ইসলাম সহ পরিবহন ও রিক্সা শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৭:১২:১৯ ১৭১ বার পঠিত | ● ● ঈশ্বরগঞ্জ ● প্রশাসন