ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট এর উদ্যোগে গরু বিতরণ

ভেড়ামারায় শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট এর উদ্যোগে গরু বিতরণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


 

ভেড়ামারায় শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট এর উদ্যোগে গরু বিতরণ

কুষ্টিয়া: ভেড়ামারার গরীবের ডাক্তার খ্যাত মরহুম ডাঃ শামসুদ্দিন আহমেদ এর সুযোগ্য সন্তানরা পরিচালিত মানবিকতা, সামাজিক কর্মকাণ্ড ও দানশীলতা প্রতিপাদ্য কে সামনে রেখে আজ সকালে জিকে ২নং কলোনী সংলগ্ন ডাক্তার সাহেবের বাড়িতে শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট এর উদ্যোগে যাকাতের টাকায় গরু বিতরণ করা হয়।

শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের চেয়ারপার্সন ফেরদৌসী বেগম ডলির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা কৃষিবিদ আইয়ুব হোসেন খান। আরও বক্তব্য রাখেন পশুপালন কর্মকর্তা হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন এস.পি মেহেদী হাসান সুমন।

সবশেষে বক্তব্য এবং দোয়া ও মোনাজাত করেন ভেড়ামারা আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান অধ্যক্ষ/প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইস্কেন্দার আলী। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল

ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক হেলাল মজুমদার, সাবেক কমিশনার আতাউর রহমান নায়েব, আলহাজ্ব বকুল বিশ্বাস, শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের সহ-সভাপতি জাহেদ আহমেদ ও কোষাধ্যক্ষ শাহেদ আহমেদ গামা ভাই সহ উপস্থিত আছেন বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫১   ৪৮৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ