ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভন্ডামী পূর্ণ:হাসনাত আব্দুল্লাহ

আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভন্ডামী পূর্ণ:হাসনাত আব্দুল্লাহ


সৈয়দ খ‌লিলুর রহমান,দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভন্ডামী পূর্ণ:হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা: জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভন্ডামী পূর্ণ, উনারা আমাদের যা আমল করতে বলে, সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যায় না। অর্থাৎ, যারা সার্ভিস প্রোডিউস করে তারা কখনো সার্ভিসের কনজিওমার না। তাছাড়া সমাজে কিছু আছে সুদখোর ঘুষখোর। সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা।

কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায় না কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের, আমরা সচেতন ভাবে তাদের প্রতিহত করি না। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশন আয়োজিত পুণর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গে বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছে যারা কখনো দেবিদ্বারে থাকে নাই, যারা দেবিদ্বারের অলিগলি চিনে না, দেবিদ্বারে বাজার করে কখনো তারা খায় নাই, দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে কখনো তারা পড়াশোনা করে নাই। দেবিদ্বারের কি সমস্যা এটাই তারা জানে না। দেবিদ্বারের ধুলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনোই পাইনি।

যদি আপনি এই ভূমির সন্তান না হোন, এখানকার সমস্যা যদি আপনি না জানেন, তাহলে এই ভূমির সমস্যা আপনি কখনোই সমাধান করতে পারবেন না।

ওরা মনে করে বংশের পরম্পরা মেন্টেন করতে হবে, যার কারনে দেবিদ্বারে আসছে। আমরা যারা দেবিদ্বারে আছি, আমরা জানি এখানে কি কি সমস্যা।

এ সময় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো: শাহীন, পাবলিকিয়ান এসোসিয়েশন এর সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:০২:০১   ২৫৩ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ