ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » তারাবির নামাজে কথার কাটাকাটি, ছুরিঘাতে নিহত ১

তারাবির নামাজে কথার কাটাকাটি, ছুরিঘাতে নিহত ১


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


তারাবির নামাজে কথার কাটাকাটি, ছুরিঘাতে নিহত ১

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিন পাড়া জামে মসজিদের মধ্যে তারাবি নামাজে কথা কাটাকাটির জেরধরে বাড়ি ফেরার পথে ছুরিঘাতে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। ঘটনাটি গতকাল শুক্রবার রাত ১০টায় সংঘটিত হয়েছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিন পাড়া জামে মসজিদের মধ্যে তারাবি নামাজে কথা কাটাকাটি হয় একই গ্রামের মজুদ উল্লাহ পুত্র আব্দুল কাইয়ুম (৫৫) ও কাজী সুন্দর আলীর পুত্র কাজী মুজাহিদ আলী (৩৫) এর মধ্যে। এর জেরধরে বাড়ি ফেরার পথে আব্দুল কাইয়ূমকে কাজী মুজাহিদ আলী ছুরিকাঘাত করেন। এতে সে গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ১২টার সময় মৃত্যু বরণ করেন।

এঘটনাটি নিয়ে এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, দুইজনের মধ্যে ঈদের জামাত সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান, তিনি বলেন আমি এখন ঘটনাস্থলে আছি, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি।পুলিশ এলাকার পরিস্থিতি স্বাভাবিক করেছেন। লাশ থানায় নিয়ৈ আসা হলে সুরতহাল করে হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।

এন/আর

বাংলাদেশ সময়: ১৫:৫২:১৯   ৩৯২ বার পঠিত  | ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ