ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈদে শহীদ পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

ঈদে শহীদ পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


 

ঈদে শহীদ পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

নেত্রকোণা: ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত ঐতিহাসিক বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হন কলমাকান্দার চার সাহসী সন্তান—আহাদুন, আব্দুল আল মামুন, সোহাগ মিয়া এবং মেহেদী হাসান।

তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

“আমরা তোমাদের ভুলব না” এই প্রতিশ্রুতি নিয়ে ফাউন্ডেশন ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেয় শহিদ পরিবারের হাতে। উপহারের প্যাকেটে ছিল খাদ্যসামগ্রী, ঈদের প্রয়োজনীয় পণ্য এবং ভালোবাসার বার্তা।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো শুধু দান বা উপহারের বিষয় নয়—এটি তাঁদের প্রতি দায়িত্ববোধের অংশ। তাঁদের আত্মত্যাগকে স্মরণ করিয়ে দিতে এবং সমাজের বৈষম্যহীনতার স্বপ্নকে বুকে লালন করতেই এই ক্ষুদ্র প্রয়াস।

আজ শনিবার (২৯ মার্চ) কলমাকান্দা উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিঠিসহ ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন- জিয়াউর রহমান ফাউন্ডেশন।

উপহার গ্রহণকারী এক শহীদ পরিবারের সদস্য বলেন, “ফাউন্ডেশনের এই উদ্যোগ আমাদের বোঝায় যে আমাদের প্রিয়জনদের আত্মত্যাগ বৃথা যায়নি। এই সহযোগিতা আমাদের সাহস দেয়, মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে যেতে।”

জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বাস করে, শহীদদের আত্মত্যাগ এবং এই মানবিক উদ্যোগ নতুন প্রজন্মকে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে এবং ভালোবাসা, সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে অনুপ্রাণিত করবে।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জিয়া রহমান ফাউন্ডেশনের সদস্য ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল। নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক বজলুর রহমান পাঠান,উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়ের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল ও সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ উপজেলার বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:১৬:৪৩   ২৯৭ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ