ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » রংপুর » জামাতাকে হত্যার অভিযোগ শ্বশুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে

জামাতাকে হত্যার অভিযোগ শ্বশুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫


জামাতাকে হত্যার অভিযোগ শ্বশুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে

কুড়িগ্রাম: রাজারহাটে জামাইকে পিটিয়ে আহত করে মুখে বিষ দিয়ে হত্যার অভিযোগে মৃতের স্ত্রী,শ্যালক,শ্যালিকা ও শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে মৃতের পিতা মঞ্জিল হক ৪জনের বিরুদ্ধে রাজারহাট থানায় এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলা সদরের বোতলার পাড় ছাট মল্লিকবেগ গ্রামের মঞ্জিল হকের পুত্র আমানুর রহমান একই ইউনিয়নের দেবিচরন মন্ডলের বাজার গ্রামের বাচ্চা বাইয়োর ঘর জামাতা।

সম্প্রতি আমানুর রহমান ২০লক্ষাধিক টাকা মূল্যে জমির বায়না করে অধিকাংশ টাকা জমির মালিককে প্রদান করেছেন। ঈদের ছুটি শেষে সেই জমি রেজিষ্ট্রীর কথা চলছিল। আমানের স্ত্রী আকলিমা আক্তার ও শ্বশুর বাচ্চা বাইয়ো ওই জমি আকলিমার নামে রেজিষ্ট্রীর কথা বললে আমানুর রহমান এতে অস্বীকৃতি জানান।

এরই জের ধরে বুধবার দিবাগত রাত আনুমানিক ০১.০০ ঘটিকার সময় আমানের স্ত্রী,শ্যালক, শ্যালিকা ও শ্বশুর মিলে আমানুরকে অমানুষিক শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে আমানুর অসুস্থ হলে অভিযুক্তরা যোগসাজোস করে আমানুরকে হত্যার উদ্দেশ্যে জোর পূর্বক মুখে বিষ ঢেলে দেয়। পরে পরিস্থিতি খারাপ দেখে আমানকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে কুড়িগ্রাম সরকারি হাসপাতাল রেফার্ড করেন।

কুড়িগ্রাম সরকারি হাসপাতাল চিকিৎসারত অবস্থায় তার অবস্থার আরো অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার বিকেলে আমানের মৃত্যু ঘটে। বর্তমানে তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
এঘটনায় আমানের পিতা মঞ্জিল হক বৃহস্পতিবার রাতে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
রাজারহাট থানার ওসি ছুটিতে থাকায় তার অফিসিয়াল ফোন রিসিভ করে এসআই রেজাউল হক বলেন,উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১১:৩৯:৫৯   ১৯১ বার পঠিত  |