ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ধর্মীয় সম্প্রীতি যদি বজায় থাকে সমাজটাকে সুন্দর করা সম্ভব: মোশাররফ হোসেন

ধর্মীয় সম্প্রীতি যদি বজায় থাকে সমাজটাকে সুন্দর করা সম্ভব: মোশাররফ হোসেন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫


ধর্মীয় সম্প্রীতি যদি বজায় থাকে সমাজটাকে সুন্দর করা সম্ভব: মোশাররফ হোসেন

পটুয়াখালী: কলাপাড়া পৌর শহরের শ্রীশ্রী মদনমোহন মন্দির ও সেবাশ্রমে অনুষ্ঠিত শ্রী শ্রী অখন্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, “ধর্মের ভেদাভেদ আমাদের মধ্যে আছে কিন্তু মানুষ হিসেবে আমরা এক”।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত নটায় শ্রী শ্রী অখন্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে এবিএম মোশারফ হোসেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে উপস্থিত ভক্তদের নতুন বাংলাদেশ গড়তে উজ্জীবিত করার অভিপ্রায় ব্যক্ত করেন।

উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, সংখ্যালঘু বলে আমি বিশ্বাস করিনা, এখানে আমার চরম আপত্তি আছে। আমরা এই দেশের নাগরিক আমি যেমন অধিকার ভোগ করি আপনারও সেই অধিকার আছে। এই দেশের সন্তান হিসেবে আমাদের মূল লক্ষ্য দেশের সেবা করব। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। আমরা কেউই এখানে চিরস্থায়ী থাকবো না আমরা সবাই একদিন এখান থেকে চলে যাব। তাই আমি মনে করি “ধর্মীয় সম্প্রীতিটা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে আমরা এই সমাজটাকে আরো সুন্দর করতে পারব”। আমি বিশ্বাস করি আগামী দিনে মিলেমিশে আমরা এই বাংলাদেশ গড়ব।

গত পাঁচই আগস্ট এর পরে আপনারা ভেবেছিলেন আপনাদের অনেক সমস্যা হবে। কিন্তু তা হয়নি, আমরা আপনাদের খোঁজ রেখেছি। আপনাদের যাহাতে কোন ক্ষতি না হয় সেজন্য আমরা আপনাদের পাশে থেকে আমাদের স্থানীয় নেতৃত্ব যাহারা আছে সার্বক্ষণিক আপনাদের নিরাপত্তার উপর আমাদের নজরদারি ছিল। ভবিষ্যতে আমি ও আমার স্থানীয় নেতাকর্মী আপনাদের পাশে থাকবো।

এ সময় শ্রীশ্রী মদনমোহন মন্দির ও সেবাশ্রমের সাধারণ সম্পাদক এডভোকেট নাথুরাম ভৌমিক বলেন, আমরা গত ৫ই আগস্টের পরে স্থানীয় বিএনপি’র সকল ধরনের সহযোগিতা পেয়েছি। আমি একটা কথই বলব এবিএম মোশাররফ হোসেন যে মনবাসনা নিয়ে এই অঞ্চলে বিচরণ করছেন সৃষ্টিকর্তার কাছে আমাদের চাওয়া তাহার সেই আশা মহান সৃষ্টিকর্তা যেন পূরণ করেন।

এ সময় অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, শ্রী শ্রী অখন্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের যুব কমিটির সদস্যসচিব ও কলাপাড়া পৌর যুবদলের আহ্বায়ক সদস্য দেবাশীষ কালা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, হাজী হুমায়ূন সিকদার সভাপতি ও জাফরুজ্জামান খোকন সিনিয়র সহ-সভাপতি কলাপাড়া উপজেলা বিএনপি , গাজী মো. ফারুক সভাপতি ও কামরুজ্জামান কাজল তালুকদার সাংগঠনিক সম্পাদক কলাপাড়া পৌর বিএনপি, আব্দুল জলিল হাওলাদার সভাপতি ও এ্যাড. শাজাহান পারভেজ সাধারণ সম্পাদক মহিপুর থানা বিএনপি, শেখ জসিম শ্রমবিষয়ক সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপি, মো সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড কলাপাড়া পৌর বিএনপি প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:০৯:৪০   ২৩৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ