ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কারাগারের ব্যারাকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারের ব্যারাকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫


কারাগারের ব্যারাকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল: পটুয়াখালীতে জেলা কারাগারের ব্যারাক থেকে সাজেদুর রহমান মিলন (৪২) নামে এক কারারক্ষীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সন্ধার দিকে জেলা কারাগারের নিচ তলার একটি ব্যারাকের ভেতরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্নহত্যা করেছেন। নিহত সাজেদুর রহমান শেরপুর জেলার শ্রিবর্ধি থানার সাইফুল ইসলামের ছেলে। তার এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। এছাড়া তিনি গত ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলা কারাগার থেকে পটুয়াখালী জেলা কারাগারে বদলি করা হয় এবং চলতি সালের ১২ জানুয়ারি পটুয়াখালী জেলা কারাগারে যোগদান করেন।
জেলা কারাগারের কারারক্ষী ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় ডিউটি শুরু হয় এবং সন্ধ্যা ৬ টায় শেষ হয় কারারক্ষী সাজেদুর রহমানের। ডিউটি শেষ করে তিনি বাসায় না যাওয়ায় তাঁর স্ত্রী ফাহিমা বেগম তাকে খোজ করতে কারাগারে পৌঁছান। অনেক খোঁজাখুজির পর নিচ তলার একটি ব্যারাকের দরজা ভেঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কারারক্ষীরা ও তার স্ত্রী। এ সময় তাঁকে নামিয়ে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় তাঁর স্ত্রী ফাহিমা বেগম সঙ্গে ছিলেন।
তবে নিহত কারারক্ষী সাজেদুর রহমানের স্ত্রী ফাহিমা বেগম জানান, তার স্বামী সাজেদুর রহমান বেশকিছুদিন অসুস্থ ছিলো। আর সেজন্য তিনি জেলা কারাগারের জেলার লাভলু স্যারের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু লাভলু স্যার ছুটি না দিয়ে উল্টো আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বান্দরবান বদলি করিয়ে দিবেন বলে হুমকি ধামকি দেন। এছাড়া স্যার যদি আমার স্বামীকে ছুটি দিতো তবে এমনটি আজ হতো না বলে জানান তিনি।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শুভ সাহা জানান, সন্ধ্যার পরে সাজেদুর রহমান নামে কারারক্ষিকে মৃত নিয়ে আসা হয়। তাঁর গলার পেছন দিকে দাগ ছিল। আপাতত তাঁর মরদেহ পোষ্টমর্টেমের জন্য মর্গে রাখা হয়েছে।
পটুয়াখালী জেলা কারাগারের জেলার মোঃ লাভলু জানান, সাজেদুর রহমান অসুস্থ থাকার কারনে কয়েকদিন আগেও ছুটিতে ছিলো। গালিগালাজের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমি সাজেদুর রহমানকে কোন ধরনের গালিগালাজ করিনি। সে আমার সহকর্মী তাকে কেন গালিগালাজ করব আমি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:৩৩   ২৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ