![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে পৃথক ২টি অগ্নিকান্ডে ৮টি পরিবারের ১৭টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের মধ্য চাপাপাড়া গ্রামে, সেনগাও ইউনিয়নের দেওধা গ্রামে এ ঘটনা ঘটে। চাপাপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ও দেওধা গ্রামে মশা নিধন কয়েলের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানান ক্ষতিগ্রস্তরা।
চাপাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত জবাইদুর রহমান ও মনজুর আলম জানান, গভীর রাতে আমার বাড়ি ও পাশ্বেবর্তী বাবা ছেলের ৬টি ঘর আগুনে পুড়ে গেছে। পড়েনের কাপড় ছাড়া বই, খাতাপত্র, গরু, ছাগল, মুরগি, টাকা-পয়সা, ধান চাল, কৃষিপণ কিছুই বাঁচাতে পারিনি।
দেওদা গ্রামের ক্ষতিগ্রস্ত মতিন, জিয়ারুল ও এরশাদসহ ৫ ভাইয়ের ৫টি বাড়ির ১১টি ঘরের সব আসবাসপত্রসহ বই পত্র, ৩টি গরু, ৫টি ছাগল আগুনে পড়ে গেছে। জিয়ারুল ও এরশাদ জানান, রাত পৌনে ১২টা দিকে আগুন লাগায় পড়েনের কাপড় ছাড়া আর কিছুই বাঁচাতে পারিনি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি সরকারিভাবে ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে বলে পিআইও তারিফুল ইসলাম জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৮:৫২ ১৯৩ বার পঠিত | ● অগ্নিকাণ্ড ● ঘর পুড়ে ● ছাই ● পীরগঞ্জ