ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জমি সংক্রান্ত বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ১০

জমি সংক্রান্ত বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ১০


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


জমি সংক্রান্ত বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষ টেটাবিদ্ধসহ আহত ১০

নারায়ণগঞ্জ: স্থানীয় কবরস্থানে জমি দান করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। টেটাবিদ্ধ হয়েছে তিনজন। এদের মধ্যে দুইজনই নারী। শনিবার দুপুর ১২টার দিকে আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী নরসিংদী জেলার মাধবদী থানার ডৌকাদি এলাকা এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতের মধ্যে কুলসুম বেগম (৪০), সিরাজুল ইসলাম (৪৫) ও শাহীন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুন্নী আক্তার ও (৩৫), আব্দুস সাত্তার (৪০), খোকন মিয়াকে (৩৫) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে টেটাবিদ্ধ হয়েছেন কুলসুম, মুন্নী ও সাত্তার।

আহতদের স্বজনরা জানান, ব্রাহ্মণ ডৌকাদি সামাজিক কবরস্থানে এক শতাংশ জায়গা দান করা নিয়ে শাহীন ও মোখলেছের পরিবারের মধ্যে বিরোধ চলছে। এনিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও তা সমাধান হয়নি। শনিবার ফের এ নিয়ে সালিশ বসলে কবরস্থানের পাশে শাহীনের পরিবারের এক শতাংশ জায়গা দিয়ে দিলে মোখলেছের পরিবারের পক্ষ থেকে শাহীনের পরিবারকে তাদের বাড়ির পাশে এক শতাংশ জায়গা দেয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মোখলেছের পরিবার প্রত্যাখান করলে সেখানে বাকবিত-ার এক পর্যায়ে হাতাহাতির হয়। পরে উভয় পক্ষ দেশিয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়।
মোখলেছ উদ্দিন জানান, তার পিতাকে একশতাংশ জমির দাম দিয়ে হাতবদল করার কথা থাকলেও তা দিতে অস্বীকৃতি জানায়। এতে তারা জমি দিতে রাজী না হওয়ায় তাদের পরিবারের উপর শাহীনের পরিবারের লোকজন হামলা করে।
শাহীন মিয়া জানান, কবরস্থানের জন্য এক শতাংশ জমি দেয়ার কথা বলে জমি না দেয়ার জন্য টালবাহানা করে মোখলেছের পরিবার। বিষয়টি সালিশ শেষে তারা তাদের পরিবারের উপর টেঁটা বল্লম নিয়ে হামলা করে।
এব্যপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসের জানান,আড়াইহাজার সরকারি হাসপাতালে সংঘর্ষে আহতরা চিকিৎসা নিলেও ঘটনাটি মাধবদী থানার আওতাধীন। ওই থানায় এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যপারে কোন পক্ষই এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৩:০২   ৩৩০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ