ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৬ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালী: বাউফলে সালাম খন্দকার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  শনিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় অভিযোগ জানালে পুলিশ সালাম খন্দকারকে গ্রেপ্তার করে।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে,শনিবার বিকেলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বাড়ি ছিলেন না। শিশুটি বাড়ির কাছেই খেলছিল। খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন সালাম খন্দকার। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সালাম খন্দকার পালিয়ে যান। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনা জানায়।
এ ব্যাপারে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পর সালাম খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:০০:১৮   ২২৪ বার পঠিত  |         

----