ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জরিমানা করায় পটুয়াখালী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

জরিমানা করায় পটুয়াখালী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


পরিবহনকে জরিমানা করায় পটুয়াখালী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

পটুয়াখালী:পরিবহনে বেশি ভাড়া নেওয়ায় জরিমানার প্রতিবাদে পটুয়াখালী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। শুক্রবার (৪ এপ্রিল) মধ্যরাত থেকে এ রুটের অধিকাংশ কোম্পানির বাস বন্ধ। এতে কর্মস্থলে ফেরা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
এদিকে সরাসরি দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় লোকাল বাসে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। এ কারণে এখন লাইনে দাঁড়িয়ে পটুয়াখালী থেকে বরিশাল যাওয়ার বাসের টিকিটি কাটতে হচ্ছ।
ঢাকাগামী বাসযাত্রী ইকবাল হোসেন বলেন, আগে সাকুরা পরিবহনের একটি টিকিট কেটেছিলাম। সকালে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়ে বাসস্ট্যান্ডে এসে শুনতে পাই গাড়ি যাবে না। এখন টিকিটের টাকা আমাদের ফেরত দিয়েছে। মানুষকে এভাবে ভোগান্তি দেওয়া ঠিক নয়।
এ বিষয় জানতে চাইলে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার বলেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সঙ্গে কথা বলছি এবং সংশ্লিষ্ট বাস কোম্পানির মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ করছি।
এর আগে শুক্রবার রাতে পটুয়াখালী বাসস্ট্যান্ডে সাত বাস কোম্পানিকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে বাস চলাচল বন্ধ।

আর/ আর

বাংলাদেশ সময়: ১৫:০৮:০৯   ৩৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ