ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় গাজর চাষে লাভবান হচ্ছেন চাষিরা

ভেড়ামারায় গাজর চাষে লাভবান হচ্ছেন চাষিরা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


ভেড়ামারায় গাজর চাষে লাভবান হচ্ছেন চাষিরা

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় বেড়েছে গাজরের চাষ। অল্প ব্যয়ে ও স্বল্প সময়ে গাজর আবাদ হয়। এছাড়াও অন্য ফসলের তুলনায় অধিক লাভ থাকায় গাজর চাষে আগ্রহ বাড়ছে উপজেলার কৃষকদের মধ্যে। ভেড়ামারা উপজেলার অনেকেই অল্প সময়ে গাজর আবাদ করে লাখ টাকার ওপর লাভ করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় সবজি জাতীয় ফসল গাজর চাষ হয়েছে ১৫ হেক্টর জমিতে।

উৎপাদন ভালো হওয়ায় আগামীতে এ চাষ আরও বাড়বে বলে ধারণা কৃষি কর্মকর্তাদের।ভেড়ামারা উপজেলার ১৬ দাগ ৬৮ পাড়া গ্রামের গাজর চাষি ডাবলু জানান, এই বার আমি দুই বিঘা জমিতে গাজর চাষ করেছি তাতে আমার খরচ হয়েছে ১ লক্ষ টাকা। আর বিক্রি করেছি ১ লক্ষ ৮০ হাজার টাকায়। আমি যদি অন্য ফসল করতাম তাহলে এত লাভ হত না। গাজর একটা লাভজনক ফসল। আমার দেখাদেখি অনেকে গাজর চাষ করেছেন। আমার সাথে অনেক চাষী পরামর্শ করেন।

ভেড়ামার উপজেলা কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা আমাদের করে থাকেন। গাজর চাষে এবার লাভবান হওয়ায় আগামীতে আরও বেশি পরিমান জমিতে গাজর চাষ করবো। এমন সিদ্ধান্ত ওই এলাকার অনেক চাষিই নিয়েছে বলে তিনি জানান। আর বিক্রি করাতেও নেই ঝামেলা ব্যাপারীরা বিঘা ধরে দাম দিয়ে কিনে নিয়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, গাজর হচ্ছে একটি উচ্চ পুষ্টি সম্পূর্ণ সবজি বা সালাদ হিসেবেও গাজর খাওয়া যায়। গাজর প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ক্যারোটিন থাকে, এন্টি অক্সিডেন্ট থাকে এবং বেশি পরিমাণ ভিটামিন এ থাকে। এছাড়াও গাজর একটি গুরুত্বপূর্ণ সবজি। বেলে, দোআঁশ মাটি গাজর চাষের জন্য খুবই উপযোগী। আমাদের এই কৃষক গাজর চাষে গতানুগতিক ফসলের থেকে বেশি গাজর চাষ করে লাভবান হয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:১২:১৮   ৩৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ