ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৭ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » গাজায় চলমান ইসরাইলি বর্বরোচিত গণহত্যা ও হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ

গাজায় চলমান ইসরাইলি বর্বরোচিত গণহত্যা ও হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


গাজায় চলমান ইসরাইলি বর্বরোচিত গণহত্যা ও হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ

পটুয়াখালী: কলাপাড়া পৌর শহরে গাজায় চলমান ইসরাইলি বর্বরোচিত গণহত্যার ও হামলার প্রতিবাদে “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” কর্মসূচির সাথে সংহতি জানিয়ে কলাপাড়ায় তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় বড় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন মুফতি সাইদুর রহমান, খতিব কলাপাড়া বড় জামে মসজিদ।

এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম সভাপতি জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখা, মাওলানা সাইদুর রহমান সভাপতি ও মুফতি ফয়সাল মাহমুদ সম্পাদক খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা শাখা, আব্দুলাহ আল নোমান সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলা শাখা, মোঃ নজরুল ইসলাম সভাপতি আমরা কলাপাড়াবাসী, আতিকুল ইসলাম দিপু সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ছাত্র দলের সদস্য সচিব, আব্দুল নোমান সভাপতি ছাত্র শিবির কলাপাড়া উপজেলা শাখা, রবিউল আউয়াল অন্তর কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ সহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রমুখ।

বক্তারা ইসরাইলি হামলাকে ‘নির্মম গণহত্যা’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘গাজায় নারী ও শিশুর উপর নৃশংস হামলা চালিয়ে ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করেছে। মুসলিম বিশ্বকে একযোগে এর প্রতিবাদ জানাতে হবে।’

এসময় তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ইসরাইল বিরোধী নানা স্লোগান দেন। এছাড়া ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে গাজার মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এন/আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:২৬   ১৮৪ বার পঠিত  |