ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ

ফরিদপুর: ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা। আজ সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী সাহেবের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারী সাবেক ছাত্র নেতা মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, সালথা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী বিশিষ্ট্য ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার সভাপতি মুফতী মফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সভাপতি মো. জিয়াউর রহমান, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ছায়েম মোল্যা, পুরুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা নিজাম উদ্দিন, সালথা উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা নেসারুদ্দীন, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের সকলের ইসরাইলী পণ্য বয়কট করতে হবে। দেশের কোন দোকানদার ইসরাইল পণ্য বিক্রি করবেন না। আমাদের দেশের পণ্য আমরা দেশে ব্যবহার করব। আমাদের আগে খাঁটি মুসলমান হতে হবে। তারপরে সকল মুসলিম একত্রিত হয়ে জুলুমকারীদের প্রতিহত করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৩:৫৩   ১৬৮ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ