ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা গ্রেপ্তার

সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা গ্রেপ্তার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ: সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। রবিবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের মৃত হুমায়ুন কবিরের মেয়ে বিপাশা (২৭), শরীয়তপুরের গরীবের চর এলাকার সালাউদ্দিনের ছেলে মো. রাসেল(১৯), ময়মনসিংহের বিরই-দত্তের বাজার এলাকার মৃত আনছার আলীর মেয়ে নাজমা বেগম(৫৫)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিক আজম সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিংগাইর থানার এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়া গ্রামের নারী মাদক ব্যবসায়ী বিপাশার বাড়িতে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা, গাঁজা পরিমাপে ব্যবহৃত সাদা রংয়ের একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই নারীসহ ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই দিনগত রাতে সিংগাইর থানায় তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে আসামীদের মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. তৌফিক আজম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যহত থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০৬:০০   ৩৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ