ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চেতনানাশক খাইয়ে কৃষক পরিবারের সর্বস্ব লুটে নিলো দূর্বৃত্তরা,আহত ৭

চেতনানাশক খাইয়ে কৃষক পরিবারের সর্বস্ব লুটে নিলো দূর্বৃত্তরা,আহত ৭


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


চেতনানাশক খাইয়ে কৃষক পরিবারের সর্বস্ব লুটে নিলো দূর্বৃত্তরা,আহত ৭
ভোলা: চরফ্যাসনে রাতের খাবারের সাথে চেতনানাশক খাইয়ে এক কৃষক পরিবারের সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে শিশু ও নারীসহ ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষক ইদ্রিস সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন কৃষক মো. ইদ্রস সরদার জানান, রোববার রাত ৯ টায় তিনি তার পরিবারের শিশু ও নারীসহ ৭ সদসদেরকে নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকাল গড়িয়ে গেলেও আমাদের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা আমাকেসহ পরিবারের সদস্যদের ডেকে তুলেন। ঘুম থেকে উঠে দেখতে পাই দুর্বৃত্তরা দরজা ভেঙে বসত ঘরে ঢুকে ধান বিক্রির নগদ গচ্ছিত ৭ লাখ টাকা এবং স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল লুটে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

প্রতিবেশী বেল্লাল হোসেন জানান, সোমবার সকালে প্রতিবেশীরা কৃষক ইদ্রিসের ঘরের দরজা খোলা এবং তাদের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশী নারী-পুরুষরা ওই ঘরে ঢুকে দেখেতে পান তারা সবাই অচেতন হয়ে পড়ে আছেন। পরে তারা প্রাথমিক ভাবে চেষ্টা করে তাদের জ্ঞান ফেরান। এবং দ্রুত সবাইকে চরফ্যাসন হাসপাতালে পাঠান। ধারনা করা হচ্ছে ইদ্রিস সরদারের ঘরের মানুষের অজান্তে দুর্বৃত্তরা তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এমন কান্ড ঘটিয়েছে। তাদেরকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/এস

বাংলাদেশ সময়: ১৯:৫৬:২৯   ২০৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ