ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থনে সুজানগরে বিএনপির বিশাল মিছিল

কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থনে সুজানগরে বিএনপির বিশাল মিছিল


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থনে সুজানগরে বিএনপির বিশাল মিছিল

পাবনা: ৬৯ পাবনা-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থনে সুজানগরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিছিল বের হয়।

সোমবার বিকাল ৫টায় অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থনে বের হওয়া মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম মন্ডল। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,বিএনপি নেতা হারুন হাজারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান আলী শেখ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাস, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রইজ বিশ্বাস, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহিদ বিশ্বাস,সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান রববান , সেলিম বিশ্বাস,সিদ্দিকুর রহমান,ছাত্রদল নেতা রুবেল ও মেহেদী প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৪   ৩৬৪ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন
দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১
গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার



আর্কাইভ