ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ইসরায়েলের বর্বরোচিত হামলা গণহত্যার প্রতিবাদে রাজারহাটে বিক্ষোভ

ইসরায়েলের বর্বরোচিত হামলা গণহত্যার প্রতিবাদে রাজারহাটে বিক্ষোভ


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


ইসরায়েলের বর্বরোচিত হামলা গণহত্যার প্রতিবাদে রাজারহাটে  বিক্ষোভ

কুড়িগ্রাম: গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজারহাটে পৃথক বিক্ষোভ- প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের জনসাধারণ এর ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন,এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ। সোমবার দুপুরে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভ অনুষ্ঠিত হয়।

রাজারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সডক প্রদক্ষিণ করে। পরে রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা নুরুল ইসলাম হেলালের পরিচালনায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার-মাওলানা মুরাদ হোসেন,হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার সভাপতি মুফতী আযম আলী,উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তোফায়েল আহমেদ সহ অনেকে বক্তব্য দেন । শেষে শান্তিনগর জামে মসজিদের খতিব মাও: মো: হাবিবুল্লাহ সিদ্দিকী দোয়া পরিচালনা করেন।
অপর দিকে সন্ধ্যার পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে উপজেলা মডেল মসজিদ থেকে পৃথক একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে বাজারের সোনালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন,সেক্রেটারী এডভোকেট আহাম্মদ আলী,সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ খলিলুর রহমান সহ অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫১   ২৬৯ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ