![]()
কুড়িগ্রাম: সোমবার রাজারহাটে ২৪হাজার ৩৫০টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ আটক ছয় জুয়ারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
পুলিশ জানায়,রবিবার রাতে উপজেলার চাকির পশার ইউনিয়নের নবগ্রাম পদ্মার পাড় বিলের মধ্যে ভুট্টা ক্ষেতের পাশে খালের মধ্যে জুয়া খেলা অবস্থায় মোট ছয় জনকে আটক করা হয়। এসময় আরও ১৫ জনের মতো পালিয়ে যায়।
আটককৃতদের কাছ থেকে জুয়া খেলা অবস্থায় মোট ২৪হাজার ৩৫০ টাকা, জুয়া খেলার গুটি ছয়টি,জুয়া খেলার ডাব্বু একটি, মোবাইল ব্যাটারি দ্বারা নির্মিত লাইট একটি, বিভিন্ন মার্কা বিশিষ্ট জুয়ার গুটি ফেলার প্লাস্টিকের পেপার ও জুয়া খেলতে বসার প্লাস্টিকের চট জব্দ করা হয়
রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫১:০৯ ২৯৬ বার পঠিত | ● গ্রেফতার ● রাজারহাট ● ৬ জুয়ারি