ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে ওসির জিডি

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে ওসির জিডি


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে ওসির জিডি

কুড়িগ্রাম: রাজারহাট থানার ওসি’কে মুঠো ফোনে কুরুচিপূর্ণ গালিগালাজের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল আল মারজানের বিরুদ্ধে জিডি করা হয়েছে। রবিবার রাতে ওসি তছলিম উদ্দিন এই জিডি করেন।

জিডি সূত্রে জানা যায়,৩এপ্রিল ওসি তছলিম উদ্দিন ছুটিতে ছিলেন। ওই দিন রাতে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামে চরের কাছে জুয়ার আসর বসে। ৯৯৯এর অভিযোগের সূত্র ধরে থানার এসআই কমলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৩টি মোটর সাইকেল ও জুয়া খেলার সামগ্রী সহ ১জন জুয়ারিকে গ্রেফতার করে। এসময় অন্যরা পালিয়ে যায়। পরদিন সোমবার সকালে ওই জুয়ারির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোর্টে চালান করে পুলিশ ।

জিডিতে ওসি তছলিম উদ্দিন উল্লেখ করেন, ৫এপ্রিল রাতে রাজারহাট থানার সরকারি মুঠো ফোনে হোয়াটসঅ্যাপে অজানা নাম্বার থেকে একটি ফোন কল আসে এবং ওই জুয়ারির বিরুদ্ধে মামলা না দিয়ে তাকে ছেড়ে দেওয়া উচিৎ ছিল বলে জানায়। আমি তাকে বলি এই সকল বিষয় এড়িয়ে যাওয়ার উপায় থাকে না বা এড়িয়ে যাওয়া উচিত না। এতে তিনি আমার উপর মনক্ষুন্ন হয়ে বলেন, তিনি একজন ছাত্রনেতা তার সঙ্গে হিসেব করে আমার কথা বলা উচিত । কথোপকথোনের একপর্যায়ে তিনি আমাকে কুরুচিপূর্ণ গালিগালাজ করেন।

ফোনকারীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক (মাহমুদুল আল মারজান) নামে পরিচয় দেন।

খোঁজ নিয়ে জানা যায়, মারজানের বাড়ি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজায় এবং তিনি বর্তমান কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ।

তবে অভিযোগ অস্বীকার করে মাহমুদুল আল মারজান বলেন,”এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত জানার জন্য ওসির সাথে মুঠো ফোনে কথা বলার সময় ওসি সাহেব বিরক্ত হয়ে বলেন,আপনি এসব বিষয়ে জানার কে? এনিয়ে সামান্য উত্তপ্ত কথাবার্তা হয়েছে। জুয়ারির পক্ষে সুপারিশ ও গালমন্দের অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি”।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন জিডির সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় রবিবার রাতে আমি থানায় মারজানের বিরুদ্ধে একটি জিডি করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০১:৪৩   ৬০৯ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ