ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় জামায়াত ও তৌহিদী জনতার ইসরায়েল বিরোধী বিক্ষোভ

মনপুরায় জামায়াত ও তৌহিদী জনতার ইসরায়েল বিরোধী বিক্ষোভ


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


মনপুরায় জামায়াত ও তৌহিদী জনতার ইসরায়েল বিরোধী বিক্ষোভ

ভোলা: মনপুরায় ইসরাইল বিরোধী বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ও সর্বস্তরের তৌহিদী জনতা। পাশাপাশি ইসরায়েলের সকল প্রকার পন্য বয়কটের ডাক দিয়েছে ওলামায়ে কেরাম। এউপলক্ষ্যে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল শেষে পথসভা করে জামায়াত ও সাধারন মুসল্লিরা।

সোমবার (৭ এপ্রিল) আসর বাদ জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ শেষে জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।

জায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি উপজেলার হাজীর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ শেষে জিরো পয়েন্টে এক পথসভা করা হয়।

এসময় জামায়াত নেতারাও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ইসরায়েলের সকল প্রকার পন্য বয়কটের ডাক দেন জামায়াত নেতারা।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও শুরা সদস্য মাওলানা মোঃ সামসুদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ ইউনুছ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন ফরাজী, শুরা সদস্য মাওলানা মতিউর রহমান নিজামী, মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মহিবুল্যাহ ইলিয়াছ, হাজীর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ জামাল উদ্দিন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন আমীর মাওলানা আবু সুফিয়ান, ১ নং মনপুরা ইউনিয়ন আমীর শাহ ইমরান চৌধুরী প্রমূখ।

এদিকে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে মাগরীব বাদ উপজেলার হাজীর হাট বাজারে এক বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ শেষে জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা ইসরায়েল কর্তৃক সংগঠিত ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ইসরায়েলের সকল প্রকার পন্য বয়কটের ডাক দেন বক্তারা।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা মারকাজ মসজিদের খবিত মুফতী মোঃ ইউসুফ, উপজেলা তাবলীগ জামায়াতের আমীর মোঃ মাহবুবুর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদ সীমান্ত হেলাল প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাজীর হাট বাজার মসজিদের ইমাম হাফেজ আবদুল মান্নান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৩   ১৮৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ