ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ৭

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ৭


জেলা প্রতিনিধি (ফরিদপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


 

ফরিদপুর: নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ৭ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, জোয়াদ সরদার, ঈমান ‌ সরদার, ভারতী সরকার, মোহাম্মদ আজিবর, আলম, দীপা খান ও ফজিরন নেছা।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলা সদরের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ফারাবি পরিবহন নামে একটি লোকাল বাস বাখুন্ডা এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে খাদে উল্টে যায়। এসময় ৭ জন যাত্রী নিহত হয়। তবে আহতদের সংখ্যা একাধিক। আতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্ সাইফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ৭ জনকে মৃত অবস্থায় এবং বাকিদের আহত অবস্থায় উদ্ধার করি।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৩৬   ৯৮ বার পঠিত  |