ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি

ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


 

ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি


নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার ০২ নং নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীর অপসারণ দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সচেতন ও ভুক্তভোগী নাগরিকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন এলাকার শত শত মানুষ।

বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে কলমাকান্দা উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বর্তমান চেয়ারম্যান আব্দুল আলী দায়িত্বগ্রহণের পর থেকেই স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও পক্ষপাতিত্বমূলক আচরণের মাধ্যমে জনগণের সঙ্গে অবিচার করে আসছেন। বিশেষ করে চেয়ারম্যান তার ছেলে স্বাধীন বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচি—যেমন: বিধবা ও বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ট্যাব, সেলাই মেশিন, সোলার প্যানেল ইত্যাদি—বিতরণের ক্ষেত্রে আর্থিক লেনদেন ও ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। বলা হয়, এসব সুবিধা নিতে সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।

অপসারণ দাবিতে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, চেয়ারম্যান আব্দুল আলীর কার্যক্রমের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। তাই জনস্বার্থে তাঁকে দ্রুত অপসারণ করার দাবি জানানো হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য চেয়ারম্যান আব্দুল আলী শুধুমাত্র নিজস্ব লোকজনকে সুবিধা দিয়ে সাধারণ জনগণকে অবহেলা করছেন। ইউনিয়নের উন্নয়নমূলক প্রকল্পেও রয়েছে ব্যাপক দুর্নীতি ও গাফিলতির অভিযোগ। এসব কর্মকাণ্ডে জনগণ চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ।

এ সময় বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন, ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ এবং ভুক্তভোগী নারী-পুরুষ। তাঁরা বলেন, “জনপ্রতিনিধি হয়ে যদি জনগণের বিপক্ষে কাজ করেন, তবে তাঁর সে পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

স্মারকলিপিটি ইউএনও কার্যালয়ে জমা দেওয়ার সময় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০৭:৪০   ৩৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ