ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » টেন্ডার ছাড়াই গোপনে স্কুলের মালামাল বিক্রি, প্রধান শিক্ষক বরখাস্ত

টেন্ডার ছাড়াই গোপনে স্কুলের মালামাল বিক্রি, প্রধান শিক্ষক বরখাস্ত


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


 

 

পাবনা: সুজানগর উপজেলার  ৪৭ নং হাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের টিন, জানালা, লোহার রড,দরজা সহ বিভিন্ন মালামাল  টেন্ডার ছাড়াই গোপনে বিক্রি করার অভিযোগে  ওই বিদ্যালয়ের প্রধন শিক্ষক সায়েদুল ইসলাম কে সাময়িক বরখাস্ত করা করা হয়েছে। মঙ্গলবার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ।

 

জানা যায়, গত ১ মার্চ শনিবার ছুটির দিনে বিনা অনুমতিতে অনিয়মতান্ত্রিক ভাবে বিদ্যালয়ের পুরাতন ভবনের টিন, জানালা, লোহার রড, দরজা সহ বিভিন্ন মালামাল টেন্ডার ছাড়াই গোপনে বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পরে।  এ সময়  স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদকে অবগত করেন। পরে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত বিক্রিত কিছু মালামাল উদ্ধার করেন। এ ঘটনায় পরবর্তীতে গত ২ মার্চ  উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদকে আহবায়ক  করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্যরা হলেন, উপজেলা প্রাথমিক  সহকারি শিক্ষা অফিসার নিশিত কুমার বিশ্বাস, শওকত আলী ফকির, ও এবিএম রফিকুল হাসান খান।৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তিন কার্য দিবসের মধ্যে তদন্তর কাজ সম্পন্ন করেন এবং তদন্ত প্রতিবেদন পেশ করেন, তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জেলা শিক্ষা অফিসারের নিকট অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল কবীর জানান, অভিযুক্ত  প্রধান শিক্ষক সায়েদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার পাশাাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। এবিষয়ে  অভিযুক্ত  প্রধান শিক্ষক সায়েদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২০:০৩:৩৪   ২৯১ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ