ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » রাজনৈতিক বিরোধ নিয়ে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

রাজনৈতিক বিরোধ নিয়ে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


 

রাজনৈতিক বিরোধ নিয়ে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর গ্রাম্য আধিপত্য বিস্তার ও স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে মিথ্যা অভিযোগ হয়রানি এবং জীবনের নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করে সোমবার (৭এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার চিত্রি গ্রামের বাসিন্দা ও সরকারি কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

এর আগে ওই দিন সকালে চিত্রী গ্রামে হাবিবুর রহমানের প্রতিপক্ষ বাচ্চু মিয়া মেম্বার গ্রুপের জালাল সরকার হাবিব গংদের ভয়ে নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করে এক সংবাদ সম্মেলন করে।

নবীনগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বাচ্চু মিয়া সরকারের পরাজয়ের পর থেকে একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে এবং আমার পরিবারকে বিভিন্নভাবে মামলা হামলা ও হুমকি- ধমকি দিয়ে যাচ্ছেন।

গত ৩০ মার্চ স্থানীয় একটি পক্ষ তার বিরুদ্ধে থানায় মৌখিক অভিযোগ দিয়েছে এবং ৪ এপ্রিল একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে আমিসহ আমার ভাইদের লক্ষ্য করে হামলার চেষ্টা করে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা চাই সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।

এ ব্যাপারে বাচ্চু মিয়ার সাথে কথা বললে তিনি জানান,তারা কোন হামলার ঘটনার সাথে জড়িত নয়। তাদের জনপ্রিয়তা ঈশ্বর্বিত হয়ে ষড়যন্ত্র করে মিথ্যার তথ্য প্রচার করছে যা ভুয়া ও বানোয়াট। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

চিত্রী গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জালাল সরকার বলেন,গত ১২ জানুয়ারি হাবিবুর রহমান গংদের প্ররোচনায় তাদের পালিত সন্ত্রাসী শাহজাহান মিয়ার ছেলে পলাশ ও খোরশেদ মিয়ার ছেলে শাহরিয়ার সরকার ইমন ওরফে ইদন কু-মতলবে গভীর রাতে তাদের বাড়িতে হানা দেয়। এবং বাচ্চু মিয়া মেম্বারের মেয়েকে জড়িয়ে এবং তার ছবি আপত্তিকর অবস্থায় রূপান্তর করে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি বলেন হাবিবুর রহমান একজন দুর্নীতিবাজ। তার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে দায়ের করা মামলার একজন আসামী।তার স্ত্রী আওয়ামী সরকার নিয়ন্ত্রণাধীন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। সেই সময়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অনিয়ম দুর্নীতির রাম রাজত্ব কায়েম করেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৭:৫৮   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ