ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে প্রান্তিক কৃষক পাচ্ছে বিনামূল্যে সার ও বীজ

লালমোহনে প্রান্তিক কৃষক পাচ্ছে বিনামূল্যে সার ও বীজ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


 

লালমোহনে প্রান্তিক কৃষক পাচ্ছে বিনামূল্যে সার ও বীজ

ভোলা:  লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে এসব সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খামার বাড়ির উপ-পরিচালক খাইরুল ইসলাম মল্লিক। ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় লালমোহন উপজেলার ৫ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২০ কেজি করে সার এবং ৫ কেজি করে ধানের বীজ বিতরণ করা হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুবেল মিয়ার সঞ্চালনায় এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:২০:৪৭   ২৬৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ