ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৯ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » রংপুর » সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ পদে পদায়ন

সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ পদে পদায়ন


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ পদে পদায়ন

কুড়িগ্রাম: প্রায় দু-বছর আগে মৃত্যু বরণ করা এক অধ্যাপককে কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই অধ্যাপকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন। তিনি বলেন,কুমিল্লা জেলার বাসিন্দা মৃত জামাল উদ্দীন এরআগে কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপকের মধ্যে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে মো.জামাল উদ্দীনের নাম অন্তর্ভুক্ত করা হয়। অথচ তিনি গত ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যু বরণ করেছেন।

সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম শওকত আকবর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অধ্যক্ষ পদে পদায়িত ব্যক্তি মৃত বলে জেনেছি। পরবর্তীতে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিবে সেটা দেখার অপেক্ষায় আছি।

একজন মৃত ব্যক্তির নাম কীভাবে পদায়নের তালিকায় এলো, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৯   ৩৫৪ বার পঠিত  |