ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শিশু নাতনীকে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে

শিশু নাতনীকে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


 

শিশু নাতনীকে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে

ফরিদপুর: ভাঙ্গায় ১০ বছরের এক শিশু নাতীনকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দাদা দেলোয়ার মোল্লার (৫০) বিরুদ্ধে। গত সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুফদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গত কয়েকদিন ধরে বিষয়টি স্থানীয় শালিষের মাধ্যমে ২ লাখ টাকায় মিমাংসার জন্য ভিকটিমের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। এতে রাজি না হওয়ায় গতকাল রাতে ভিকটিমের বাবাকে শালিষে মিমাংসার কথা বলে ডেকে নিয়ে উল্টো গালিগালাজ ও ঘাড়ধাক্কা দিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি ও ক্ষোভ দেখা দিয়েছে। এতে খবর পেয়ে পুলিশ আজ বুধবার (৯ এপ্রিল) বিকেলে সরেজমিনে পৌঁছে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়।

থানার উপ-পরিদর্শক মো: লোকমান হোসেন জানান, আজ বিকেলে ভিকটিম ওই শিশুর শিশুর বাড়িতে গিয়ে তার ডাক্তারি পরিক্ষার জন্য তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও অভিযুক্ত দেলোয়ার মোল্লার বাড়িতে গিয়ে তার খোঁজ পাওয়া যায় নি। ঘটনার পর থেকেই সে গাঁ ঢাকা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভিকিটিমের পরিবার ও স্থানীয়রা জানায়, গত সোমবার দুপুরে ভিকটিম ওই শিশুকে দুধ-সিন্নি দিয়ে তার দাদা দেলোয়ারের ঘরে পাঠানো হয়। এসময় ঘরের মধ্যে ওই শিশুর দাদি না থাকায়, সেই সুযোগে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করেন তার দাদা দেলোয়ার মোল্লা।
বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত দেলোয়ার মোল্লার পক্ষে ঘটনাটি মিমাংসার জন্য ভিকটিমের বাড়িতে যায় স্থানীয়রা কয়েকজন। অন্যদিকে পুলিশের ঝামেলা এড়ানোর জন্য ভিকটিম ওই শিশুকে সরকারি কোন হাসপাতালে নিয়ে যেন চিকিৎসা না করা হয় সেজন্য চাপ প্রয়োগ করেন স্থানীয় শালিষ পক্ষের লোকজন। পরে ভিকটিম শিশুকে স্থানীয় ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়ানো হয়। এরপর গতকাল রাতে স্থানীয় শালিষের মাধ্যমে ঘটনাটি মিমাংসার কথা বলে ডেকে নেওয়া হয় ভিকটিমের বাবাকে। সেখানে তাকে বিভিন্নভাবে অপমান ও অপদস্ত করা হয়।

ভিকটিমের বাবা জানায়, ঘটনার পর থেকেই স্থানীয় ইউসুফ মোল্লা, আবু কালাম মোল্লা, আয়নাল মোল্লা, পলাশ ও সোয়েব মোল্লা সহ তাদের আরও সহযোগীরা মিলে ঘটনাটির ধামাচাপা দিতে ২ লাখ টাকায় শালিষে মিমাংসার প্রস্তাব দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। গতকাল রাতে শালিষের কথা বলে ডেকে নিয়ে তাকে গালিগালাজ ও ঘাড়ধাক্কা দিয়ে অপদস্ত করেন শালিষের লোকজন। এতে মারাত্মক বিষন্নতায় ভুগছেন তিনি।

ওই শিশুর মা জানায়, ‘আমার মেয়ের শরিকুকুরের মত কামড়ের দাগ ও ক্ষত রয়েছে’। ‘মেয়েকে ধর্ষণকারীর বিরুদ্ধে বিচার চাইতে গিয়ে উল্টো অপমান অপদস্ত হয়েছি’। এর বিচার আল্লাহর কাছে চাই।

অভিযুক্ত দেলোয়ার মোল্লার বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নি। তার বসতঘর তালাবদ্ধ ছিলো। তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৫   ২২০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন
ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক
সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাবে উদ্বোধন হলো নতুন লাইব্রেরি উদ্বোধন



আর্কাইভ